বন্দরের জমি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের মধ্যম হালিশহর এলাকায় অভিযান চালিয়ে বন্দর কর্তৃপক্ষের মালিকানাধীন প্রায় ছয় কোটি টাকা মূল্যের সাড়ে ১৯ গন্ডা জমি উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম সাহার নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অনুপম সাহা প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে মধ্যম হালিশহরের ওই জমি জসিম নামের এক ব্যক্তি দখল করে রেখেছিলেন। বুধবার বেলা ১১টা থেকে বেলা তিনটা পর্যন্ত অভিযান চালিয়ে ওই জমি উদ্ধার করা হয়েছে।