বন্দরের জলসীমা থেকে ১৫ জলদস্যু আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরের জলসীমা থেকে ১৫ জনকে আটক করেছে কোস্টগার্ড। তাদের বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগ আনা হয়েছে।গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।কোস্টগার্ড সূত্র জানায়, বন্দরের তিনটি সাম্পান নিয়ে ঘোরাফেরা করার সময় জলদস্যুদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০ মিটার দড়ি, ধারালো ছুরি ও রামদা উদ্ধার করা হয়। আটক জলদস্যুদের নগরের পতেঙ্গা থানায় সোপর্দ করেছে কোস্টগার্ড।