প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্বালানি তেল পাচারের অভিযোগে চট্টগ্রাম বন্দরের জলসীমায় একটি জাহাজ আটক করেছেন কোস্টগার্ডের সদস্যরা। জাহাজটির নাম ওটি কুইন অব বেঙ্গল।গত মঙ্গলবার গভীর রাতে ওই জাহাজ থেকে সাত টন জিজেল ও এক হাজার ২০০ লিটার লুব অয়েল জব্দ করা হয়।তেল পাচারের সঙ্গে জড়িত ছয় চোরাকারবারিকেও আটক করা হয়। তাঁরা হলেন: সিরাজুল মোস্তফা (৫৭), ইমাম হোসেন (২৬), মো. জসিম (৩২), আশীষ সিংহ (৪২), সেলিম উদ্দিন (২৭) ও জয়নাল আবেদিন (২৯)।কোস্টগার্ড সূত্র জানায়, নগরের স্ট্র্যান্ড রোডের আগুর অ্যান্ড কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান জ্বালানি তেল চোরাকারবারের সঙ্গে জড়িত।