বন্দরের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরের মালিকানাধীন জায়গা থেকে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সাড়ে ছয় ঘণ্টাব্যাপী এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ করা স্থাপনার মধ্যে রয়েছে ১৫টি দোকান, দুটি গ্যারেজ ও তিনটি হোটেল। অবৈধ দখলকারীদের কাছ থেকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেম প্রথম আলোকে বলেন, বন্দরের পূর্ব কলোনি, বন্দর দক্ষিণ আবাসিক এলাকা ও বন্দর সিপিআর ফটক-সংলগ্ন গ্যাস ফিল্ড এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় বন্দরের ভূমি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উচ্ছেদ অভিযানে সহায়তা করেন বন্দরের আনসার সদস্যরা।