বন্দরের জায়গা থেকে ২০টি স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের সদরঘাট ও ফিরিঙ্গীবাজারে বন্দরের ক্যাপিটাল ড্রেজিং প্রকল্প এলাকার ভূমি দখল করে গড়ে তোলা ২০টি দোকান ও ঝুপড়িঘর উচ্ছেদ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
বন্দর সূত্র জানায়, অবৈধভাবে গড়ে তোলা এসব দোকান ও স্থাপনা সরিয়ে নিতে সম্প্রতি ওই এলাকায় মাইকিং করা হয়। গতকাল অভিযানে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে বন্দরের জায়গায় অবৈধভাবে বাঁশের ব্যবসা পরিচালনার অপরাধে দুজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।