বন্দরের পাঁচ ইউপির তিনটিতে জাপা ও দুটিতে আ.লীগ জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল আটটায় শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ করা হয়।
পাঁচটি ইউপির মধ্যে তিনটিতে জাতীয় পার্টি (জাপা) ও দুটিতে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন। গতকাল রাতে ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী নির্বাচিত চেয়ারম্যান প্রার্থীরা হলেন মদনপুর ইউপির আওয়ামী লীগের এম এ আবদুস সালাম, ধামগড় ইউপির আওয়ামী লীগের মাসুম আহম্মেদ, কলাগাছিয়া ইউপির জাতীয় পার্টির দেলোয়ার প্রধান, মুছাপুর ইউপির জাতীয় পার্টির মাকসুদ হোসেন ও বন্দর ইউপির জাতীয় পার্টির এহসান উদ্দিন চৌধুরী।