বন্দরের পাঁচটি ইউপিতে ভোট গ্রহণ আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদে (ইউপি) আজ শনিবার ভোট গ্রহণ করা হবে। পাঁচ ইউপির সব কটি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ উল্লেখ করা হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সুমন মিয়া বলেন, গতকাল শুক্রবার পুলিশ সুপার নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন। গতকাল প্রিসাইডিং কর্মকর্তারা নিজ নিজ ভোটকেন্দ্রে ভোটের যাবতীয় সরঞ্জাম নিয়ে গেছেন। ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য প্রশাসনের সবাই কঠোর অবস্থানে রয়েছেন। পাঁচটি ইউপিতে ৫৪টি ভোটকেন্দ্র রয়েছে। এসব ইউপিতে চেয়ারম্যান পদে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বন্দরের সব কটি ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছে নির্বাচন কর্তৃপক্ষ।