বন্দরের প্রকল্প এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের প্রায় ১০ একর জায়গা থেকে ৪০টি দোকান, ক্লাবসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার নগরের সদরঘাট ও চাক্তাই এলাকায় ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের আওতাভুক্ত এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত নগর পুলিশ ও বন্দর কর্তৃপক্ষ এবং আনসার বাহিনীর সহায়তা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রথম আলোকে বলেন, বন্দরের প্রকল্প এলাকা দখল করে দোকান, ক্লাব অফিস ও ঝুপড়ি ঘর গড়ে তোলা হয়েছিল। অভিযানে অবৈধ এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।