বন্দরের ভূমি থেকে ১৪৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরের জায়গা থেকে ১৪৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। গতকাল সকাল ১০টা থেকে মধ্যম হালিশহরের নিউমুরিং এলাকা, বিমানবন্দরগামী মূল সড়কের আশপাশের এলাকায় প্রায় ছয় ঘণ্টা ধরে এ অভিযান চালানো হয়। বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন এ অভিযান পরিচালনা করেন।
বন্দর সূত্র জানায়, অভিযানে নিউমুরিং লেবার কলোনি এলাকা থেকে ৪৫টি ভ্রাম্যমাণ দোকান ও গ্যারেজ উচ্ছেদ করা হয়। দক্ষিণ পতেঙ্গা থানার সিভিল এভিয়েশন আবাসিক এলাকার সামনে বিমানবন্দরগামী মূল সড়কের পাশ থেকে উচ্ছেদ করা হয় ৬০টি স্থাপনা। একই এলাকার ১৫ নম্বর ঘাটের আশপাশ থেকে ৪২টি দোকান উচ্ছেদ করা হয়।