বন্দরের স্বয়ংক্রিয় পদ্ধতি বেসরকারি হাতে দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরে কনটেইনার ব্যবস্থাপনার স্বয়ংক্রিয় পদ্ধতি বন্দরের জনবল দিয়ে পরিচালনা অব্যাহত রাখার দাবি জানিয়েছে বন্দর কর্মচারী পরিষদ (সিবিএ)। বন্দরের জনবল দিয়ে এই প্রকল্প পরিচালনার সিদ্ধান্ত থাকার পরও বেসরকারি সংস্থা সাইফ পাওয়ারটেক লিমিটেডকে এই প্রকল্প পরিচালনার ভার তুলে দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদ জানায় তারা। গতকাল মঙ্গলবার বন্দর এলাকায় সংগঠনের কার্যালয়ে এক জরুরি সভা থেকে এই দাবি জানানো হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মমতাজ উদ্দিন। এ সময় সাধারণ সম্পাদক ওয়াহিদ উল্লাহ সরকার, কার্যকরী সভাপতি এ কে এম আলাউদ্দিন প্রমুখ বক্তব্য দেন। সভায় বন্দরের পোষ্য কোটায় ৪০ শতাংশ নিয়োগ অব্যাহত রাখা, প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের রাজস্ব খাতে নিয়মিতকরণ এবং বন্দর কর্মকর্তা-কর্মচারীদের একটি ইনক্রিমেন্ট দেওয়ার দাবি জানানো হয়।