১৪ বছর আগে আমদানি করা পণ্য চুরি ও আত্মসাতের অভিযোগের মামলায় চট্টগ্রাম বন্দরের সাবেক ১৫ কর্মচারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলমের আদালতে আত্মসমপর্ণ করেন আসামিরা। শুনানি শেষে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
দুদকের আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, দুদকের দায়ের করা মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।
তাঁদের জামিনের মেয়াদ শেষ হওয়ায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
আদালত সূত্রে জানা গেছে, কারাগারে যাওয়া ১৫ বন্দর কর্মচারী হলেন সাবেক উচ্চমান সহকারী হুমায়ুন কবির, অধীর কান্তি চক্রবর্ত্তী, প্রদীপ কুমার মহাজন, মোস্তাফিজুর রহমান, শ্যামল কুমার ভৌমিক, সাবেক নিম্নমান সহকারী আতিকুর রহমান, সহকারী ট্রাফিক পরিদর্শক সালেহ জহুর, সাবেক নিরাপত্তা কর্মকর্তা সিরাজুল হক মোল্লা, আলী আজগর, মনির আহমদ, কামাল উদ্দিন চৌধুরী, নজরুল ইসলাম, ছগির আহমেদ, নিরাপত্তাকর্মী এএসআই হারুন চৌধুরী ও মিজানুর রহমান।