বন্দিদশা থেকে দেশকে মুক্ত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আওয়ামী লীগ যে প্রক্রিয়ায় দেশ চালাচ্ছে, তাতে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হতে চলেছে। তাদের দুঃশাসনের কবলে এ দেশের মানুষের বাক্স্বাধীনতা আজ শৃঙ্খলিত। ইলিয়াসের মতো নেতা গুম হয়ে যাচ্ছে। সারা বাংলাদেশই আজ তাদের অপশাসনের কাছে বন্দী। এই বন্দিদশা থেকে দেশকে মুক্ত করতে হবে।’গতকাল মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জের ঐতিহাসিক রথখলা ময়দানে ১৮ দলীয় জোট আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস এসব কথা বলেন। তিনি আরও বলেন, জনগণকে সঙ্গে নিয়ে ১৮ দলীয় জোট রাজপথে আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের ষড়যন্ত্র নস্যাৎ করবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বাধ্য করবে।কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য আবদুল হালিম, মুসলিম লীগের সভাপতি এ এইচ এম কামরুজ্জামান খান, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।