বন্দী বাংলাদেশিদের ফেরত পাঠানোর উদ্যোগ ভারতের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন কারাগারে বন্দী বাংলাদেশিদের ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। তবে কেবল ছয় মাসের বেশি সময় ধরে আটক বন্দীরা এর আওতায় আসবেন। এঁদের একটি তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে পুলিশ। স্থানীয় গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।রাজ্য সরকারের দেওয়া এই তালিকা পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তুলে দেবে বাংলাদেশ হাইকমিশনের কাছে। সেখান থেকে তালিকাভুক্ত বন্দীদের বাংলাদেশের নাগরিকত্ব প্রমাণের পর শুরু হবে বদলি-প্রক্রিয়া। এ ব্যাপারে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে যোগাযোগ করা হলে এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘এই বন্দিবিনিময় নিয়ে আমাদের দ্বিপক্ষীয় বৈঠকে আলোচনা হয়েছে। তবে আমরা এখনো বন্দীদের তালিকা পাইনি।’