প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের সদর উপজেলার কাশিমপুর কারাগারের পার্ট-২ এর বন্দী বিডিআর ২৪ রাইফেল ব্যাটালিয়নের সদস্য লাভলু মুন্সীকে হেকসো ব্লেড দিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন তাঁর ছোট ভাই বাবলু মুন্সী (৩০)।কারা সূত্রে জানা গেছে, খুলনার ডুমুরিয়া উপজেলার সাহাপুর গ্রামের কোপাত আলী মুন্সীর ছেলে বাবলু মুন্সী গতকাল রোববার সকাল ১০টার দিকে কারাগারে তাঁর বড় ভাই বিডিআর সদস্য লাভলুকে জামাকাপড় ও খাবার দিতে গিয়ে কাপড়ের ভেতর লুকিয়ে একটি হেকসো ব্লেড দেওয়ার চেষ্টা করেন। এ সময় কারারক্ষী আবদুস সালাম রাব্বী ওই কাপড় ও খাবার তল্লাশি করে হেকসো ব্লেডটির সন্ধান পান। বিষয়টি জেল সুপার টিপু সুলতানকে অবহিত করা হলে তিনি বাবলুকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করেন। গতকাল রোববার রাত নয়টার দিকে কারাগারের ডেপুটি জেলার মুশফিকুর রহমান বাদী হয়ে এ ব্যাপারে জয়দেবপুর থানায় ১৫(৩) ধারায় মামলা করেন।