বন্দী হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার জেলা কারাগারে সাজার মেয়াদ শেষ হওয়ায় গতকাল শনিবার মিয়ানমারের ১৯ জন বন্দীকে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী নাসাকার কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুরে টেকনাফের সড়ক ও জনপথ বিভাগের রেস্টহাউসে অনুষ্ঠিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও নাসাকার মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে ওই নাগরিকদের হস্তান্তর করা হয়। বৈঠকে ১০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মঞ্জুর-এ-খোদা।