বন্দীদের খবর নিতে ভিড় স্বজনদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পানির হাহাকারে থাকা বন্দীদের খোঁজ নিতে গতকাল বুধবার ভিড় করেছে তাঁদের স্বজনেরা। কারা ফটকে ও দেখাঘরে দর্শনার্থীদের ভিড় লেগেই ছিল। অপর দিকে, ওয়াসা কর্তৃপক্ষ পানির পাম্প মেরামতের কাজ চালাচ্ছে। প্রসঙ্গত, গতকাল প্রথম আলোয় ‘পানির জন্য হাহাকারে চট্টগ্রাম কারাগার’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। কারাধ্যক্ষ রফিকুল কাদের বলেন, ওয়াসা কর্তৃপক্ষ পানির পাম্প মেরামতের কাজ করছে। এখনো বাইরে থেকে পানি ক্রয় করে বন্দীদের সরবরাহ করা হচ্ছে। বন্দীদের স্বজনেরা খবর নিতে কারাগারে ভিড় করছে। বন্দীদের শান্ত রাখার চেষ্টা চলছে।
কারা সূত্র জানায়, বর্তমানে কারাগারের চার হাজার ৭৫৫ বন্দী ও ৪০০ কর্মকর্তা-কর্মচারী পানিসংকটে দুর্ভোগ পোহাচ্ছেন। সংকট নিরসনের জন্য কারা কর্তৃপক্ষ ওয়াসাকে চিঠি দিলেও তা সুরাহা হচ্ছে না। ১৫ সেপ্টেম্বর থেকে পানির পাম্প নষ্ট হয়ে আছে।