বন্দীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কাশিমপুর কারাগার ২-এ আইনউদ্দিন (৫২) নামের এক বন্দীর মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার চরদুর্লভখা এলাকায়। তিনি একটি হত্যা মামলার আসামি ছিলেন। তিনি গত বছরের ২৪ জানুয়ারি থেকে এ কারাগারে বন্দী ছিলেন। রাত পৌনে একটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁকে প্রথমে কারা হাসপাতাল নেওয়া হয়। গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।