প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া-ফাঁসিয়াখালী-লামা সড়কে গত শুক্রবার রাত ১০টার দিকে ডাকাতির চেষ্টা চালিয়েছে সশস্ত্র ডাকাত দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল কোনো যানবাহনে ডাকাতি না করে পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে পুলিশ দেশে তৈরি একটি কাটাবন্দুক ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রণজিৎ কুমার বড়ুয়া বলেন, শুক্রবার রাত ১০টার দিকে ওই সড়কের রিংভং বেইলি ব্রিজ এলাকায় ৯-১০ জনের সশস্ত্র ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে তাঁরা খবর পান। ।