বন্দুকসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সুজানগর উপজেলার পাবনা-সুজানগর সড়কের আহমঞ্চদপুর এলাকা থেকে গত সোমবার র‌্যাব বন্দুকসহ নয়ন শেখ (২৩) নামের এক যুবককে আটক করেছে। তাঁর বাড়ি উপজেলার বোয়ালিয়া গ্রামে। র‌্যাব জানায়, অস্ত্র কেনাবেচার জন্য ওই এলাকায় কিছু লোক অবস্থান করছে—এমন খবরের ভিত্তিতে ওই দিন রাত নয়টার দিকে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ওই যুবককে আটক করা হয়। তাঁর কাছে একটি বন্দুক পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর আটক যুবককে সুজানগর থানায় হস্তান্তর করা হয়েছে।