বন্দুকসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বহদ্দারহাট এলাকা থেকে দুটি একনলা বন্দুকসহ এক ব্যক্তিকে র্যাব সদস্যরা গ্রেপ্তার করেছেন। তাঁর নাম আক্তার হোসেন (২৪)। গতকাল শুক্রবার বহদ্দারহাট মোড়ে মদিনা রেস্তোরাঁ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।আক্তার হোসেনের বাড়ি বোয়ালখালী উপজেলার শ্রীপুরে। র্যাব-৭-এর সহকারী পরিচালক এস এম নুরুল হুদা জানান, আক্তার দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। অস্ত্রগুলো বিক্রির জন্য তিনি ওই রেস্তোরাঁয় এসেছিলেন।