বন্দুকসহ সন্ত্রাসী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের পানাম এলাকা থেকে গত মঙ্গলবার গভীর রাতে পুলিশ একটি কাটা বন্দুক ও পাঁচটি গুলিসহ ইকবাল (২৩) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, ইকবাল শীর্ষ সন্ত্রাসী আমির খসরুর সহযোগী। দুই সপ্তাহ আগে পুলিশ আমির খসরুকে অস্ত্রসহ গ্রেপ্তার করে। ইকবালের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলাসহ পাঁচটি মামলায় আদালতের পরোয়ানা রয়েছে।