বন্ধ করা হলো বাল্যবিবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ হয়েছে। কাল শনিবার ওই কিশোরীর বিয়ে হওয়ার কথা ছিল। ওই কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী।
ইউএনওর কার্যালয় সূত্র জানায়, ওই কিশোরীর বাল্যবিবাহের আয়োজনের খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার সকালে ইউএনও মো. নজরুল ইসলাম স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হালিমকে ডেকে পাঠান এবং বিয়ে বন্ধের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
ইউএনও মো. নজরুল ইসলাম বলেন, ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না মর্মে মুচলেকা দিয়েছেন ওই কিশোরীর অভিভাবকেরা।