বন্ধ ক্যাম্পাসে শিবিরের মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন্ধ ক্যাম্পাসে ঝটিকা মিছিল করেছে ছাত্রশিবির। গতকাল বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের সামনে থেকে নেতা-কর্মীরা মিছিল বের করে ২ নম্বর গেট দিয়ে বের হয়ে যান বলে জানা গেছে।বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিবিরের প্রায় ২০-৩০ জন নেতা-কর্মী ক্যাম্পাসে ঝটিকা মিছিল করে ২ নম্বর গেট দিয়ে বের হয়ে যান। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তাঁরা সটকে পড়েন।শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক মোজাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তিসহ চার দফা দাবিতে আমরা এ মিছিল করেছি।’উল্লেখ্য, গত বুধবার রাতে চট্টগ্রাম নগরের চকবাজারের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করার সময় ছাত্রশিবিরের আটজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।