প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদের মুক্তি, বন্ধ গণমাধ্যম খুলে দেওয়া ও সাগর-রুনি হত্যার বিচার দাবি করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ।
গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি করা হয়। সমাবেশে বিএফইউজের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলামের ওপর সম্প্রতি হামলার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বিএফইউজের (একাংশ) ভারপ্রাপ্ত সভাপতি এন আবদুল্লাহ। বক্তব্য দেন শহিদুল ইসলাম, এম এ আজিজ প্রমুখ।