বন্ধ গণমাধ্যম খোলার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধ গণমাধ্যম খুলে দেওয়া ও সাংবাদিক নির্যাতন বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ।
গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় এই দাবি জানানো হয়। একই দাবিতে এই আলোচনা সভা হয়।
সভাপতির বক্তব্যে বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, বন্ধ গণমাধ্যম খুলে না দেওয়া এবং গণতন্ত্র মুক্তি না পাওয়া পর্যন্ত সাংবাদিক আন্দোলন চলবে। মুক্ত স্বাধীন গণমাধ্যমের দাবিতে সাংবাদিকদের চলমান আন্দোলন আরও তীব্র হবে। সভায় আরও বক্তব্য দেন বিএফইউজের একাংশের মহাসচিব শওকত মাহমুদ, ডিইউজের একাংশের সভাপতি আবদুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি।