বন্ধ থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো প্রতি শুক্রবার সারা দিন বন্ধ থাকবে। উপজেলা প্রশাসনের নির্দেশে পৌর শহরের দুটি ব্যবসায়িক সংগঠন নিচা বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড ও কলেজ বাজার বণিক সমিতির অন্তর্ভুক্ত ব্যবসায়ীরা গতকাল শুক্রবার থেকে এ কার্যক্রম শুরু করেছে। রেলস্টেশন এলাকার জমিলা শ‌ু স্টোরের মালিক হযরত আলী বলেন, মালিকের নিজের প্রয়োজন ছাড়া সারা বছরই দোকানপাট খোলা রাখা হতো। এখন সপ্তাহের শুক্রবার দোকানপাট বন্ধ রাখার নিয়ম চালু হওয়ায় আমরা অন্তত এক দিন বিনোদনের সুযোগ পেলাম।