বন্ধ পাটকল চালু ও বকেয়া পরিশোেধর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় বন্ধ হওয়া ও আংশিকভাবে বন্ধ হওয়া বেসরকারি পাটকলগুলো চালু এবং বকেয়া পরিশোধের দাবিতে ২০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ব্যক্তিমালিকানাধীন পাট, সুতা, বস্ত্রকল সংগ্রাম পরিষদ৷ গতকাল রোববার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয়৷
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের প্রধান সমন্বয়ক অধ্যাপক জাহাঙ্গীর আলম৷ তিনি বলেন, ব্যক্তিমালিকানাধীন মিলের শ্রমিকেরা ১৯৮৫-২০১৩ সালের মে পর্যন্ত মাত্র ৫৬০ টাকা বেসিক বেতনে কাজ করেছেন৷ দীর্ঘ আন্দোলনের পর সরকার নতুন মজুিরকাঠামো দিলেও মালিকেরা তা বাস্তবায়ন করছেন না৷ তাঁরা বিভিন্ন অজুহাতে মিল বন্ধ করে দিচ্ছেন৷ এরই মধ্যে খুলনার মহসিন, সোনালী, নওয়াপাড়া জুট মিলের ২ ও ৩ নম্বর মিল বন্ধ করে দেওয়া হয়েছে৷
সংগঠনটি পাটকলগুলো চালু এবং শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ২০ দিনের কর্মসূচি ঘোষণা করে৷ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আহ্বায়ক শেখ আনছার আলী, আফিল জুট মিলের সিবিএ সভাপতি শেখ আবদুর রহমান, সোনালী জুট মিলের সৈয়দ মনজুর আহমেদ প্রমুখ৷