বন্ধ ফোনের বিল পরিশোধের নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আড়াই বছর ধরে বিকল থাকা টেলিফোনের ৬৫ জন গ্রাহককে নতুন বিল পরিশোধের জন্য নোটিশ দেওয়া হয়েছে।
বিটিসিএলের কমলগঞ্জ পৌরসভার আলেপুর, সদর ইউনিয়নের তিলকপুর, আলীনগর ইউনিয়নের দক্ষিণ তিলকপুর ও আদমপুর ইউনিয়নের হোমেরজান এলাকার ৬৫ জন গ্রাহককে ওই নোটিশ দেওয়া হয়।
গ্রাহক লক্ষ্মী কুমার সিংহ ও ব্রজচাঁদ সিংহ জানান, ২০০৯ সালের ৫ জুলাই ওই ৬৫ জন গ্রাহক টেলিফোন সংযোগ পান। তবে ২০১১ সালের আগস্টে সংযোগ বিকল হয়ে যায়। বিটিসিএল কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেও কোনো সাড়া পাওয়া যায়নি।
বিটিসিএল কমলগঞ্জের উপসহকারী প্রকৌশলী রামজিৎ সিংহ জানান, সংযোগগুলো সচল করতে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য বিটিসিএলের ঊর্ধ্বতন বিভাগে যথাসময়ে সুপারিশ করা হয়েছিল। আর সংযোগ বিকল থাকার পরও গ্রাহকদের বিল পাঠানোর বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।