বন্ধ বাসায় বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ হিলভিউ আবাসিক এলাকার একটি বাসায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। দীর্ঘদিন বন্ধ থাকায় সেখানে বায়ুশূন্য হয়ে গ্যাসের সৃষ্টি হয় বলে জানা গেছে। বিস্ফোরণে বাসাটির দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হয়। এতে নিরাপত্তাকর্মী আবুল কাসেম আহত হন। এর মালিক সৌদিপ্রবাসী আবু জাহেদ। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করে জেনেছি, বাসাটি দীর্ঘদিন বন্ধ থাকায় গ্যাস জমে বিস্ফোরণ ঘটে।’