বন্ধ হওয়া ১২২টি খামার ও হ্যাচারি চালুর সিদ্ধান্ত
বিভিন্ন সময় বন্ধ হয়ে যাওয়া দেশের ১২২টি মৎ স্য রেণু উৎ পাদন খামার ও ছোট হ্যাচারি চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১০৩টি উপজলায় এসব হ্যাচারি ও খামার চালু করতে সরকারের ব্যয় হবে প্রায় ২০০ কোটি টাকা। মাছের চাহিদা মেটাতে উৎ পাদন বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সরকারি সূত্র জানিয়েছে। জানতে চাইলে মৎ স্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস প্রথম আলোকে বলেন, এসব খামার ও ছোট হ্যাচারি যখন করা হয়েছিল, তখন কোনো ধরনের সম্ভাব্যতা যাচাই বা সমীক্ষা করা হয়নি। ফলে জনবলসহ অন্যান্য যে সমস্যা দেখা দিয়েছিল, তা দূর করারও উদ্যোগ নেওয়া হয়নি। ধীরে ধীরে এসব প্রতিষ্ঠান অলাভজনক হয়ে পড়ে। মন্ত্রী বলেন, বর্তমানে জনসংখ্যা বাড়ার কারণে দেশে মাছের চাহিদা বাড়ছে। অন্যদিকে, উন্মুক্ত জলাশয়েও মাছের উৎ পাদন কমে এসেছে। তাই উন্নত মাছের পোনা ছেড়ে সামগ্রিকভাবে সব খামার ও হ্যাচারি উন্নত করতে হবে। এসব খামার ও হ্যাচারির জন্য জনবল নিয়োগের প্রক্রিয়াও শুরু করা হয়েছে।মৎ স্য অধিদপ্তরের আওতায় এসব খামার নির্মাণ করা হয় ষাট-সত্তরের দশকে। নির্মাণের পর থেকে এসব খামারের কোনো সংস্কারও করা হয়নি। ফলে খামারগুলোর বিভিন্ন স্থাপনা এবং পুকুরগুলোর মাছ উৎ পাদনক্ষমতা কমে গেছে। এ ছাড়া অনেক হ্যাচারির রেণু উৎ পাদনক্ষমতা শূন্যতে এসে দাঁড়িয়েছে। সূত্র জানায়, এসব খামারের প্রয়োজনীয় সংস্কার করা হলে পূর্ণ উৎ পাদনে ফিরে আসবে এবং দেশে রেণু পোনার যে সংকট রয়েছে, তা কমবে। মন্ত্রণালয় ইতিমধ্যে ৮৩টি খামার সংস্কার করার জন্য ‘গুণগত মৎ স্যবীজ ও পোনা উৎ পাদন নিশ্চিতকরণে মৎ স্য স্থাপনা পুনর্বাসন ও উন্নয়ন প্রকল্প’ নামে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ ছাড়া নানা আকারের ৩৯টি খামার আছে। এসব ছোট হ্যাচারিতে জনবলের সংস্থান নেই। এসব হ্যাচারির ভূমি উপজেলা প্রশাসনের আওতাধীন। এগুলো উপজেলা মৎ স্য কর্মকর্তার তত্ত্বাবধানে পরিচালিত হয়। জানতে চাইলে মৎ স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মফিজুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, সরকারি পর্যায়ে মাছের চাষ বাড়াতে হ্যাচারিগুলো চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে অলাভজনক ও বন্ধ হয়ে যাওয়া হ্যাচারি এবং খামারে মাছের পোনা উৎ পাদন হবে। এ উদ্যোগ বাস্তবায়নে লোকবল ও যে অর্থ প্রয়োজন, তা জোগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।