বন্ধ হল টক শো ফ্রন্টলাইন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের টক শো ফ্রন্টলাইন বন্ধ হয়ে গেছে। এই অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন দৈনিক মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। প্রতি সপ্তাহে শনি, সোম ও বুধবার ফ্রন্টলাইন সম্প্রচার করা হতো। এতে আলোচনা হতো সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে। মতিউর রহমান চৌধুরী বলেন, গত শুক্রবার বাংলাভিশন কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে ফ্রন্টলাইন টক শো আর হবে না। প্রায় পাঁচ বছর ধরে এ অনুষ্ঠান চলছিল।