বন্ধ হলো এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার মৌয়াগাছ বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। বাল্যবিবাহের খবর পেয়ে গতকাল রোববার বিকেলে ওই ছাত্রীর বাড়িতে ছুটে যান বেসরকারি সংস্থা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির কর্মকর্তারা। তাঁরা ওই ছাত্রীর কৃষক বাবা-মাকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝিয়ে ওই বিয়ে বন্ধ করেন।
১৮ বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না—এমন লিখিত অঙ্গীকার করেন ওই ছাত্রীর বাবা ও মা।
ব্র্যাক কর্মকর্তা রফিকুল আলম বলেন, গতকাল সন্ধ্যায় ওই ছাত্রীর বিয়ে হওয়ার কথা ছিল। এ জন্য সকালে মেয়েটির গায়েহলুদ হয়। কিন্তু অল্প বয়সে সে বিয়ের পিঁড়িতে বসতে রাজি ছিল না। তার এক সহপাঠী মুঠোফোনে তাঁদের ওই বিয়ের বিষয় জানায়। পরে তাঁরা গিয়ে বিয়ে বন্ধ করেন।