বন্ধ হয়ে যাচ্ছে নীলসাগর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী-ঢাকার পথে চলাচলকারী বিলাসবহুল নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বন্ধ হয়ে যেতে পারে। গতকাল রোববার সৈয়দপুর স্টেশনে ওই ট্রেনের আগাম টিকিট বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে।সৈয়দপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মোজাম্মেল হক জানান, ৪ মে নীলসাগর ট্রেনবহরের (র‌্যাক) বার্থ কম্পার্টমেন্ট ক্যারেজটি প্রত্যাহার করা হয়েছে। ওই ক্যারেজটি কারখানায় ওভারহোলিংয়ের (মেরামত) জন্য পাঠানো হয়েছে। এরপর মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো সম্পূর্ণ ট্রেনে বিদ্যুৎ সরবরাহকারী পাওয়ার কারটির চেসিসে ফাটল ধরেছে গত ৮ মে। এ অবস্থায় নীলসাগরকে আর সচল রাখা যাচ্ছে না। কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মো. ইফতিখার হোসেন জানান, ট্রাফিক বিভাগ বিকল্প পাওয়ার কার জুড়ে দিয়ে ট্রেনটি সচল রাখার উদ্যোগ নিতে পারে।