বন্ধ ৩৫ পোর্টাল খুলে দেওয়ার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমার দেশ, শীর্ষ নিউজ, দিনকাল অনলাইনসহ ৩৫টি নিউজ পোর্টাল বন্ধের প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ। সমাবেশে বক্তারা এসব নিউজ পোর্টালসহ বন্ধ অন্য সংবাদমাধ্যমগুলো খুলে দেওয়ার দাবি জানান। এ ছাড়া কারারুদ্ধ সাংবাদিক মাহমুদুর রহমান ও শফিক রেহমানের মুক্তির দাবি করা হয়।
সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ বলেন, বাংলাদেশের প্রধান সংবাদমাধ্যমগুলো এখন বন্ধ। সরকার সবকিছুই বন্ধ করে দিতে চায়। কোনো নাগরিক এখন নির্ভয়ে কিছু বলতে পারেন না।