বন্ধন কল্যাণ সমিতির কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ঐতিহ্য ও আর্থসামাজিক, শিক্ষা-সংস্কৃতি সংরক্ষণ এবং আত্মীয়তার বন্ধনকে সুদৃঢ় রাখার প্রত্যয়ে আত্মপ্রকাশ ঘটেছে বন্ধন কল্যাণ সমিতির। ঢাকার দক্ষিণখানে গত ৩১ অক্টোবর ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভায় সমিতির পাঁচ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ এবং ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সমিতির পাঁচ উপদেষ্টা হলেন মো. রুহুল আমিন, মো. সিরাজুল ইসলাম, আমান উল্লাহ, জসিম উদ্দীন ও কামরুল ইসলাম। কার্যনির্বাহী পরিষদের সভাপতি পদে মো. ফজলুল হক ও সাধারণ সম্পাদক পদে আবু জাহের নির্বাচিত হয়েছেন। ভোলার ইলিশা ইউনিয়নের নাদের মিয়ার হাটস্থ ঐতিহ্যবাহী আলী হোসেন দফাদার বাড়ির স্বজনদের উদ্যোগে এ সমিতি গঠন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. মিজানুর রহমান। বিজ্ঞপ্তি।