বন্ধনের ৪৩ বাসের চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধন পরিবহনের ৬০টি বাসের মধ্যে ৪৩টির চলাচল বন্ধ করে দিয়েছেন মালিকেরা। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচল করা এসব বাস আবারও চালুর দাবি জানিয়েছেন এর চালক ও শ্রমিকেরা। এদিকে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ তুলেছেন বাসের মালিকেরা।বন্ধন পরিবহন (প্রা.) লিমিটেডের ৪৩টি বাসের মালিক যৌথভাবে ব-১১-এর পরিচালকের কাছে লিখিত অভিযোগে বলেন, আওয়ামী লীগের নামধারী নেতা ইব্রাহিম চেঙ্গিস দুই বছরেরও বেশি সময় ধরে কোম্পানির ৬০টি বাসের ব্যবসা জোর করে এককভাবে নিয়ন্ত্রণ করছেন। তিনি কোনো অর্থ বিনিয়োগ না করেই ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হয়ে বিপুল টাকা লুটপাট করছেন।সূত্র জানায়, বন্ধন পরিবহনের ৬০টি বাসের মালিক ৩৭ জন। এই কোম্পানিতে বাসের সুপারভাইজার, টিকিট কাউন্টারম্যান, চালক, চালকের সহকারী ও টিকিট চেকারসহ বিভিন্ন পদে ২৪০ জন শ্রমিক কাজ করেন। কিছুদিন ধরে এই পরিবহনের বাস চলাচল কমতে থাকে। এতে প্রায় ২০০ শ্রমিক বেকার হয়ে পড়েন।২০ ফেব্রুয়ারি বের কাছে বাসমালিকদের দেওয়া লিখিত অভিযোগে বলা হয়, ইব্রাহিম চেঙ্গিস নারায়ণগঞ্জের একজন প্রভাবশালী সাংসদ ও সাবেক একজন সাংসদের আশ্রয়ে পরিবহনের বিভিন্ন কাউন্টারে প্রতিদিনের হিসাবের খাতা ছিঁড়ে মনগড়া হিসাব দিচ্ছেন। প্রতিদিন মালিকদের যে পরিমাণ টাকা দেওয়া হয়, তা দিয়ে বাসের রক্ষণাবেক্ষণ ও শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের পর মালিকের জন্য তেমন কিছুই থাকে না। ইব্রাহিম চেঙ্গিস প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় থাকায় ভয়ে তাঁর বিরুদ্ধে কোনো মালিক মুখ খুলতেও সাহস পান না। তদন্ত করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বের কাছে আবেদন জানান বাসমালিকেরা।অভিযোগ অস্বীকার করে ইব্রাহিম চেঙ্গিস বলেন, নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বর্তমানে নতুন কিছু পরিবহন সার্ভিস চালু হয়েছে। যাত্রাবাড়ী-গুলিস্তান উড়াল পথ নির্মাণসহ বিভিন্ন কারণে যানজট বেড়ে যাওয়ায় বাসের ট্রিপের সংখ্যা কমে গেছে। এতে আয় কিছুটা কমেছে। টাকা লোপাট করা হচ্ছে বলে বাসমালিকেরা যে অভিযোগ করেছেন, তা ভিত্তিহীন। তাঁর দাবি, বিএনপি সমর্থক একটি পক্ষ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ইব্রাহিম চেঙ্গিস বলেন, ট্রিপপ্রতি বাসমালিকদের এক হাজার থেকে এক হাজার ১০০ টাকা দেওয়া হচ্ছে।বাসমালিকদের দেওয়া অভিযোগ সম্পর্কে ব-১১-এর সঙ্গে যোগাযোগ করা হলে কোনো দায়িত্বশীল কর্মকর্তা সাংবাদিকদের কাছে মুখ খুলতে রাজি হননি।বন্ধ করে দেওয়া বাসগুলো আবার চালুর দাবিতে বাসের চালক ও শ্রমিকেরা গত বুধবার নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে বন্ধন পরিবহন (প্রা.) লিমিটেডের ১৭টি বাসের চলাচল দেড় ঘণ্টা বন্ধ করে রাখে।নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক কমিটির সভাপতি সামসুজ্জামান বলেন, যেসব বাস বন্ধ রয়েছে সেসব বাসের মালিকদের সঙ্গে দ্রুত আলোচনা করে সমস্যার সমাধান করা হবে।পরিবহন শ্রমিক জয়নাল আবেদিন, মো. বাদল ও আলতাফ হোসেন জানান, বেশির ভাগ বাস চলাচল বন্ধ থাকায় এখন সর্বোচ্চ ৬৮ জন শ্রমিক কাজ করতে পারছেন। এ কারণে শ্রমিকেরা বাধ্য হয়ে কর্মসংস্থানের দাবিতে বুধবার কিছু সময়ের জন্য বাস চলাচল বন্ধ করে দেয়।