বন্ধু একাদশ চ্যাম্পিয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় হাজি সোনা মিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল সোমবার কৃষ্ণনগর মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলার কৃষ্ণনগর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এই খেলায় বন্ধু একাদশ ৮০ রানে ইয়াছিন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ২০ ওভারের খেলায় বন্ধু একাদশের ২৩৫ রানের জবাবে ইয়াছিন একাদশ ১৫৫ রান সংগ্রহ করে। খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলকে টেলিভিশন পুরস্কার হিসেবে দেওয়া হয়। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিন্টু রঞ্জন, উজানচর ইউপির চেয়ারম্যান মিন্টু রঞ্জন সাহা, ইউপি সদস্য মো. ওয়ারিশ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।