বন্ধু রবিউলের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তর বাড্ডায় তুলা ব্যবসায়ী জুয়েল মিয়া (৩০) হত্যার ঘটনায় তাঁর বন্ধু মো. রবিউলকে আসামি করে মামলা করেছেন নিহত ব্যক্তির স্ত্রী জোছনা আক্তার। গতকাল শনিবার বাড্ডা থানায় তিনি এ মামলা করেন। তবে রবিউলের কোনো হদিস নেই।

উত্তর বাড্ডার সাঁতারকুল এলাকায় পরিবার নিয়ে থাকতেন জুয়েল। সেখানে ‘খান তুলা মিল’ নামে তাঁর একটি দোকান আছে। গত শুক্রবার রাতে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে।

ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক সোহেল মাহমুদ সাংবাদিকদের বলেন, জুয়েলের মাথার ভেতর থেকে একটি বুলেট বের করা হয়েছে।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) খান নুরুল ইসলাম বলেন, এজাহারে বলা হয়েছে, গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে সাইফুলের দোকানে যান রবিউল। সাইফুলের সঙ্গে কিছুক্ষণ আলাপ-আলোচনার পর রবিউল দোকানের এক কর্মচারীকে সিগারেট আনতে বাইরে পাঠান। ওই কর্মচারী ফিরে এসে দেখেন, রবিউল নেই, মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন সাইফুল। 

পুলিশ বলছে, গুলিতে সাইফুলের মৃত্যু হয়েছে। রবিউলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁকে গ্রেপ্তার করা গেলে ঘটনার কারণ সম্পর্কে জানা যাবে।