বন্ধু হত্যার দায়ে যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বন্ধু হত্যার দায়ে মো. ইউনুস নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এ রায় দেন।
সরকারি কৌঁসুলি মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ১৯৯৭ সালের ৩ জানুয়ারি নগরের চর চাক্তাই এলাকায় শমসের আলী নামের এক যুবককে পূর্বশত্রুতার জেরে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় নিহত ব্যক্তির বাবা দেওয়ান আলী তাঁর ছেলের বন্ধু ইউনুসকে আসামি করে বাকলিয়া থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ওই বছরের ৩ নভেম্বর আদালতে চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। চারজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত একজনকে যাবজ্জীবন এবং তিনজনকে খালাস দেন। খালাসপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. ইকবাল, মোর্শেদ খান ও নসরত উল্লাহ। দণ্ডাদেশপ্রাপ্ত ইউনুস পলাতক।