বন্ধুকে খুনের দায়ে মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি ল্যাপটপের জন্য বন্ধুকে খুনের দায়ে জাহেদ মাহমুদ নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর আসামির উপস্থিতিতে এ রায় দেন। ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে রায় ঘোষণা করা হয়।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ছাত্র কফিল উদ্দিন তাঁর বন্ধু জাহেদ মাহমুদকে নিয়ে ২০১১ সালের ১৮ ডিসেম্বর লালখান বাজার এলাকার একটি রেস্টুরেন্টে খাবার খেয়ে বের হন। পরে তাঁরা জমিয়াতুল ফালাহ মসজিদের পাশের পাহাড়ে বসে আড্ডা দেন। এ সময় কফিলের কাছে একটি ল্যাপটপ ছিল। ল্যাপটপটি ছিনিয়ে নিতে কফিলকে ছুরিকাঘাত করে পালিয়ে যান জাহেদ ।