বন্ধুকে মারধর করা জুনায়েদ দুই দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্ধবীকে কটাক্ষ করার অভিযোগে বন্ধুকে মারধরের ঘটনায় হওয়া মামলায় জুনায়েদকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে জুনায়েদকে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) নূরুল হক। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ২০ মার্চ আইনজীবীর মাধ্যমে বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন জুনায়েদ। আদালত জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
১৩ মার্চ ধানমন্ডি লেকের পাড়ে বন্ধু নুরুল্লাহকে মারধর করেন জুনায়েদ। এ ঘটনা ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়। পরে এ ঘটনায় নুরুল্লাহ বাদী হয়ে রাজধানীর ধানমন্ডি থানায় জুনায়েদের বিরুদ্ধে মামলা করেন।