বন্ধুদের সঙ্গে যমুনায় বেড়াতে গিয়ে নিখোঁজ
সিরাজগঞ্জে বন্ধুদের সঙ্গে যমুনা নদীতে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়েছে সোহেলী ফাতেমা নামের এক ছাত্রী৷ সে শহরের ধানবান্দি মহল্লার আনিছুর রহমানের মেয়ে এবং সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী৷
থানার পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গত বুধবার বিকেলে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্টের সামনে থেকে তিন বন্ধু ও তিন বান্ধবী মিলে একটি নৌকায় করে পূর্ব দিকে যমুনার জেগে ওঠা চরে বেড়াতে যায়৷ সেখানে দুই বন্ধু ছাড়া অন্য চারজন নদীতে নামে৷ পানিতে নামার সঙ্গে সঙ্গে তারা স্রোতে ভেসে যেতে শুরু করলে চিৎকার শুরু করে৷ চিৎকার শুনে পাশ দিয়ে চলাচলকারী নৌকার মাঝিরা হৃদয়, জেমি ও এমি নামের তিনজনকে উদ্ধার করেন, কিন্তু সোহেলীকে খুঁজে পাননি৷
রাতভর নদীতে তল্লািশ চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি৷ জেমি শহরের ধানবান্ধি মহল্লার জাকির হোসেনের মেয়ে এবং এমি মালসাপাড়া মহল্লার ইসহাক আলীর মেয়ে৷ তারা তিনজনই সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী৷
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হালিম আল আজাদী বলেন, এ ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়