প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারী ও পুরুষের সমান মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি দেশকে আরও বেশি ভালোবাসার অঙ্গীকার করতে কুষ্টিয়ায় আজ শনিবার বন্ধুমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল নয়টায় জেলা শিল্পকলা একাডেমীতে জাতীয় সংগীতের মধ্য দিয়ে দিনব্যাপী এ অনুষ্ঠান শুরু হবে। দেশের ১৬টি এলাকা থেকে প্রায় ৩৫০ তরুণ-তরুণী এই বন্ধুমেলায় অংশ নেবেন। এলাকাগুলো হলো মেহেরপুর, ঝিনাইদহ, কালীগঞ্জ, চুয়াডাঙ্গা, ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি বন্ধুসভা, মাগুরা, যশোর, রাজবাড়ী, খুলনা, কেশবপুর, লালপুর, পাবনা, ঈশ্বরদী, নাটোর, ঢাকা, ইসলামী বিশ্ববিদ্যালয় ও কুষ্টিয়া। মানুষের জন্য ফাউন্ডেশন ও বেসরকারি সংস্থা মাত্রার সহযোগিতায় কুষ্টিয়া বন্ধুসভা এই মেলার আয়োজন করেছে। অনুষ্ঠানে তরুণ-তরুণীরা সৎ ও যোগ্য নাগরিক হওয়ার পাশাপাশি মাদক থেকে দূরে থাকার শপথ নেবেন।