বন্ধুমেলা আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ভৈরবে আজ শুক্রবার চার জেলার নয়টি বন্ধুসভার অংশগ্রহণে বন্ধুমেলার আয়োজন করা হয়েছে। প্রথম আলোর পাঠক সংগঠন ভৈরব বন্ধুসভার ব্যবস্থাপনায় আয়োজনটি হবে স্থানীয় জিল্লুর রহমান পৌর মিলনায়তনে। এতে অংশ নেবেন হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কসবা, নরসিংদী, কিশোরগঞ্জ, ভৈরব, কটিয়াদী, রফিকুল ইসলাম মহিলা কলেজ, হাজি আসমত কলেজ শাখার অন্তত ২৫০ জন বন্ধু। সকাল সাড়ে নয়টায় বন্ধুমেলার উদ্বোধন করবেন ভৈরব পৌরসভার মেয়র ফখরুল আলম।