বন্ধুর জন্য...
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (ইউএসটিসি) ফার্মেসি বিভাগের ছাত্র কাজী মিনহাজুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি। তাঁর বাঁ হাত রক্ষা করতে জরুরি ভিত্তিতে প্রয়োজন ২০ লাখ টাকা। কিন্তু মিনহাজের মধ্যবিত্ত পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। এ অবস্থায় মিনহাজের পাশে দাঁড়িয়েছেন বন্ধুরা। চিকিৎসার খরচ জোগাতে তাঁরা ১৭ থেকে ১৯ নভেম্বর ইউএসটিসির মওলানা ভাসানী মিলনায়তনে আয়োজন করে চলচ্চিত্র প্রদর্শনীর। ‘মিনহাজের জন্য চলচ্চিত্র’ শিরোনামে তিন দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর এ আয়োজনে ছয়টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। প্রদর্শনী প্রসঙ্গে আয়োজকদের পক্ষে শুভ গুহ বলেন, চাইলে যে কেউ ব্যাংকের মাধ্যমেও আমাদের বন্ধুর পাশে দাঁড়াতে পারেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মোহাম্মদ কামাল হোসাইন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, অ্যাকাউন্ট নম্বর ০০৫৮০০১২১০০০৫০৪১০।