বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ ভিডিওচিত্র পর্নো সাইটে, ৭ বছর দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম এ রায় দেন। কারাদণ্ডের পাশাপাশি ওই ছাত্রকে দশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সাইবার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ২০০৮ সালে এক মেয়ের সঙ্গে আসামির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মেয়েটির অজ্ঞাতে ধারণ করা আপত্তিকর ভিডিওচিত্র ছেলেটি পর্ণ সাইটে ছেড়ে দেন। ঘটনাটি মেয়ের বাবার নজরে এলে তিনি এই ছেলের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে থানায় মামলা করেন। সেই মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় এ আসামির সাত বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।