বন্ধুসভা-ব্র্যাক আলোকচিত্র প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কন্যাশিশুর নিরাপদ পরিবেশ এগিয়ে যাবে বাংলাদেশ’—এই স্লোগানে আজ সোমবার থেকে সারা দেশে শুরু হচ্ছে বন্ধুসভা-ব্র্যাক আলোকচিত্র প্রতিযোগিতার সচেতনতামূলক অনুষ্ঠান।
সারা দেশে ২০টি জায়গায় এই সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ হচ্ছে বগুড়া ও সুনামগঞ্জ জেলায়। ১০ ও ১১ নভেম্বরের মধ্যে বাকি ১৮টি জেলায় এ অনুষ্ঠান হবে। এসব অনুষ্ঠান শেষে ঢাকায় আয়োজন করা হবে আলোকচিত্র প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ইতিমধ্যে সারা দেশ থেকে ই-মেইলে অনূর্ধ্ব ১৮ বছর বয়সীদের বিভিন্ন বিষয়ের আলোকচিত্র এসে পৌঁছেছে। এখন চলছে বাছাই পর্ব। ১৮ নভেম্বর ঢাকায় সেরা ১০ আলোকচিত্র নিয়ে প্রদর্শনী ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হবে।