বন্ধুসভার অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে গত রোববার প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। পৌর শহরের জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে সন্ধ্যা সাতটায় এই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান চলে রাত ১০টা পর্যন্ত। সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে ছিল অতিথিদের সংক্ষিপ্ত আলোচনা। বন্ধুসভার সাধারণ সম্পাদক সামির পল্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুনামগঞ্জ বন্ধুসভার সভাপতি মো. রাজু আহমেদ। সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিউক ও ফারিন। আলোচনা করেন সুনামগঞ্জ-৪ আসনের (সদর ও বিশ্বম্ভরপুর) সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ, বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ, সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ প্রমুখ।