প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর কারওয়ান বাজার কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় অনুষ্ঠিত হয়েছে রবীন্দ্রনাথের গান ও কবিতা আবৃত্তির এক অনুষ্ঠান। প্রথম আলো বন্ধুসভা এটি আয়োজন করে। দেবলীনা সুরের গানের মধ্য দিয়ে প্রথম আলোর কার্যালয়ের পঞ্চম তলার প্রশিক্ষণকক্ষে শুরু হয় এ আয়োজন। অনুষ্ঠানে আবৃত্তি করেন জাহীদ রেজা নূর, সুমনা বিশ্বাস, আশফাকুজ্জামান, শাহিন মাহফুজ, হাসান মাহমুদ, সজীব মিয়া, মাহমুদা আক্তার, মাহবুব পারভেজ, সুমিত পাল, বহ্নিশিখা, মোহতারিমা রহমান, হাসান সালেহ ও হুর এ জান্নাত। গান করেন শতাব্দী বিশ্বাস। অনুষ্ঠানে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সংকলন তারুণ্য-এর চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন সাহিত্যিক আনিসুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন ওই পর্ষদের নির্বাহী সভাপতি সাইদুজ্জামান। নিজস্ব প্রতিবেদক|