বন্ধুসভার আহ্বায়ক কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ প্রথম আলো বন্ধুসভার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। গত রোববার সন্ধ্যায় শহরের কফি রেস্টুরেন্ট মিলনায়তনে এই কমিটি গঠিত হয়। প্রাথমিক পর্যায়ে সর্বসম্মতিক্রমে মাহফুজুল ইসলামকে আহ্বায়ক, আরমান হোসেন ও তাসরিফ আহমেদকে যুগ্ম আহ্বায়ক করে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটি ঘোষণা করেন প্রথম আলোর নওগাঁ জেলা প্রতিনিধি ওমর ফারুক। এর আগে সবাই একসঙ্গে ইফতার করার পর পরিচয়পর্ব এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নওগাঁ প্রতিনিধি